নিজস্ব সংবাদদাতা,হাওড়া:
সম্প্রতি হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের মৌখালীতে অনুষ্ঠিত হল একটি পাওয়ার বল প্রতিযোগিতা। এখানকার ছাত্রনেতা রাহুল অধিকারীর উদ্যোগে মৌখালীতে এই 3 দিন ব্যাপী বিশাল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছিল। এই খেলায় ফাইনাল অনুষ্ঠিত হয় পঁচিশ মার্চ বৃহস্পতিবার ।
এর উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন হাওড়ার শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এর প্রার্থী মনোজ তিওয়ারি । এখানে এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া সদর এর তৃণমূল সংসদ প্রসূন ব্যানার্জী,সমাজসেবী মহেন্দ্র শর্মা ও চন্দনকান্তি চক্রবর্তী। সকলেই মাঠে নেমে বল মেরে ফাইনাল খেলার শুভ সূচনা করেন।

