পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের তূনমুল কংগ্রেসের প্রাথী ইদ্রিশ আলির সমথ'নে এবং সরলপুর অঞ্চল(ভগবানগোলা 2) তূনমুল কংগ্রেসের উদ্যোগে এক নিবা'চনী কমী'সভা হয়।উপস্থিত ছিলেন ভগবানগোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রৌফ, আই এন টি ইউ সি সি এর সভাপতি আবু সুফিয়ান, প্রাক্তন পরিষদীয় সচিব চাঁদ মহম্মদ, বলিষ্ঠ তূনমুল কংগ্রেস নেতা গওসল আজম, আবু বক্কর, সেখ ইব্রাহীম ওরফে মহাবীর, জয়ন্তী সরকার প্রমুখ ।সভাটি সন্চালন করেন সরলপুর অন্চল তূনমুল কংগ্রেসের সভাপতি তৈয়েব আলী ।
প্রাথী ইদ্রিশ আলি তাঁর বক্তব্যে বলেন, বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এই মাটিকে বাইরে থেকে নাড্ডা, চাড্ডা, গুণ্ডাদের নিয়ে এসে উব'র সাম্প্রদায়িক সম্প্রীতির মাটিকে নষ্ট করবে যারা, আগামী 2রা মে তাদের বাংলার মানুষ ক্ষমা করবে না। আমি নিশ্চিত ভাবেই বলতে পারি, এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির মাটিকে অক্ষুন্ন রাখার যাঁর অবদান তিনিই হচ্ছেন ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয়নেত্রী মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।


