ছোটো থেকেই দেবলীনার স্বপ্ন দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবে এবং মানুষের সেবা করবে। সেই স্বপ্নকে সামনে রেখেই আজ হাওড়া জেলার বাগনান স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় বহু মানুষের মুখে খাবার, শিশুদের নতুন জামাকাপড়, স্যানিটাইজার, মাস্ক তুলে দিলেন।এই কর্মযজ্ঞে হাত বাড়িয়ে দিলেন অর্ণব সাউ পেশাগত ভাবে সাংবাদিক, সাঁকরাইল এলাকার গন্ধর্বপুর গ্রামের ছেলে, অল্প বয়স থেকেই যিনি বহু মানুষের সেবার কাজে এগিয়ে গেছেন।
কারও বিয়ে না হলে যথা সম্ভব কিছু সাহায্য করা আবার ছোটো ছোটো বাচ্চাদের বই, খাতা, পেন, পেন্সিল দিয়েও সাহায্য করেছেন। বাচ্চাদের স্বনির্ভর করার জন্য অল্প খরচের বিনিময়ে মার্শাল আর্ট শেখানো হয়েছে তাঁর উদ্যোগে। তবে শুধু বাচ্চাদের নিয়েই উনি থেমে থাকেননি সাথে দুঃস্থ অসহায় প্রতিবন্ধী মানসিক রোগীদেরও সাহায্যের ব্যবস্থা করেছেন।পেশাগত কারণে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ঘুরে অসহায়দের দেখে তাদের কষ্টের কথা শুনে, চোখে জল চলে এসেছিল অর্ণব বাবুর।
'সামতা নবজাগরণ ওয়েলফেয়ার সোসাইটির' পক্ষ থেকে এক ছাতার নিচে সবাইকে নিয়ে পথ চলতে শুরু করলো দেবলীনা।তার সাথে এই কর্মযজ্ঞে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাংবাদিক বাপ্পাদিত্য ঘোষাল, সাংবাদিক অর্ণব সাউ, বিমান সরদার, উজ্জ্বল মন্ডল,অলোক ঘোষের মতো মানুষজনেরা।তারা প্রত্যেকেই আজ অঙ্গীকার করেন অসহায় মানুষের পাশে থাকার।সেই ভাবনা কে সামনে রেখেই আগামীদিনে পথ চলতে চায় তাঁরা।
বাপ্পাদিত্য, দেবলীনারা জানায়, 'অনেক দিনের ইচ্ছা, সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, কিছু করবো তাঁদের জন্য। অর্ণব দার সঙ্গে পরিচয়ের সুবাদে এক ছাতার তলায় থেকে কাজ করতে এগিয়ে এলাম আমরা। সকলে ভালো থাকলে আমরাও ভালো থাকবো।আমাদের প্রত্যেকের মানসিকতার মিল রয়েছে তাই সবাইকে নিয়ে পথচলা শুরু করলাম।যদি কেউ এগিয়ে আসেন তাঁকে অবশ্যই স্বাগত জানাই আমরা।'



