রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ১.৪ থ্যালাসেমিয়া রুগীকে জরুরি অবস্থায় রক্তদান করে নজির গড়লেন ওয়াসিম পারভেজ





ধুলাগড়, রায়পুরের থ্যালাসেমিয়ায় আক্রান্ত রেশমি বেগম (২৫) রক্তে হিমোগ্লোবিনের মাত্রা মাত্র ১.৪ নিয়ে সোমবার উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে ভর্তি হন। চারিদিকে ভোটের সমাগমে ব্লাডব্যাংক কর্তৃক রক্তদান শিবিরের ঘাটতির ফলে ব্লাডব্যাংক গুলোতে এমনি মজুদ রক্তের অভাবনীয় দেখা যাচ্ছে। ঐ দিন রেশমী বেগম দুপুর ১২.৩০ নাগাত ভর্তি হলেও এক ইউনিট রক্ত মেলে রাত সাড়ে ন'টা নাগাত ফলে কিছুটা স্বস্তির আশ্বাস মেলে পরিবারের লোকজনের কিন্তু মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হাসপাতাল থেকে জানানো হয় এখনি আরেক ইউনিট রক্তের ব্যবস্থা করতে না পারলে রুগীকে বাঁচানোর অসম্ভব! হাসপাতাল থেকে এমনটা জানার পর রেশমী মন্ডলের স্বামী বাপি নস্কর রীতিমতো চিন্তিত হয়ে পড়ে শেষে রক্তযোদ্ধা রেজাউল করিম মারফত রক্তবন্ধু ও হ্যাক ওয়েলফেয়ার সোসাইটির কোষাধ্যক্ষ আসমাউল বেগ-এর কাছে পৌঁছায়। 



তিনি বলেন আধ-ঘন্টার মধ্যে ডোনার খুঁজতে রক্তবন্ধুর ডেটাবেস থেকে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতাল নিকটস্থ কোন ব্যক্তিকে না পাওয়ার ফলে আমাদের হ্যাক ওয়েলফেয়ার সোসাইটির সহকারী সম্পাদক ওয়াসিম পারভেজকে ফোন করে দ্রুত হাসপাতালে আসতে বলি কারণ রেশমি বেগম ও ওয়াসিম পারভেজ দাদার একি গ্রুপের রক্ত; ও-পজেটিভ। রক্তদানে আহ্বান পেয়ে ওয়াসিম পারভেজ সব কাজ ছেড়ে ছুটে আসে রক্তদান করতে।



 ও-পজেটিভ রক্তদাতা ওয়াসিম পারভেজ জানান মানুষ যদি আরেক বিপদগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায় তাহলে মানুষ নামের অবমাননা হয় আবার যখন এমন জরুরি অবস্থা তখন রক্তদানের মতো গুরুত্বপূর্ণ কাজ আর কিছু হতে পারে না তাই ছুটে আসি যদি আমার দানকৃত রক্তে একটা মানুষ প্রানে বাঁচে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...