ইয়াবা ট্যাবলেট-‌সহ গ্রেপ্তার এক পাচারকারী




মালদা-‌

 ইয়াবা ট্যাবলেট-‌সহ গ্রেপ্তার এক পাচারকারী। ধৃতের কাছ থেকে  ৩ হাজার  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ।
 শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের সিলামপুর হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। তখন এই পাচারকারিকে গ্রেপ্তার করে।



 ধৃতের নাম হামিদুল সেখ। বাড়ি সংস্লিষ্ট থানার মোজমপুর গ্রামপঞ্চায়েতের নতুন বালুগ্রাম। সে বাইক নিয়ে চৌরঙ্গী যাওয়ার সময় গ্রেপ্তার করে পুলিশ। কালিয়াচক থানার আইসি আশিস দাস বলেন, ইয়াবা ট্যাবলেট সহ একজনকে ধরা হয়েছে। তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...