আমতা সবলামেলায় উপস্থিত মন্ত্রী,বিধায়ক




হাওড়া জেলার আমতা বাসস্টান্ডে আমতা উচ্চ বালিকা বিদ্যালয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের হাওড়া জেলা প্রশাসনের সহযোগিতায় হাওড়া জেলা সবলা মেলা গত 29শে জানুয়ারী শুক্রবারে উদ্বোধন হয় ।উদ্বোধন করেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী ডাক্তার নিম'ল মাজি।এই সবলা মেলা সাত দিন হবে , আজ তার পঞ্চম দিনে উপস্থিত ছিলেন  রাজ্যের মন্ত্রী ডাক্তার নির্মল মাজি, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি, ধনঞ্জয় বাকুলী, তপন ভট্টাচার্য, জুবের আলম, আশাদুল মন্ডল প্রমুখ ।



       রাজ্যের মন্ত্রী ডাক্তার নির্মল মাজি তাঁর ভাষণে বলেন, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করে চলেছেন তাঁর কোন বিকল্প নাই ।আমার স্বপ্ন ছিল যদি কোন দিন কোন গ্রামের এলাকায় বিধায়ক হয় তাহলে সেই এলাকায় একটি অডিটেরিয়াম এবং আট তলা সুপার স্পেশালিটি হাসপাতাল বানাবো ।আমার সেই স্বপ্ন সফল হয়েছে, একটা অডিটেরিয়াম এবং সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে ।



     বিধায়ক ইদ্রিশ আলি বলেন, উন্নয়নের কান্ডারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোন বিকল্প নাই ।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাষ্টার স্টোকে যেমন দুয়ারে সরকার কর্মসূচি  বঙ্গধ্বনী যাত্রা  উন্নয়নে ইত্যাদির জন্য  বিজেপি ইতিমধ্যেই ধরাশায়ী হয়ে গেছে ।



           
            

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...