ঢালাই রাস্তার সূচনা,ইংরেজবাজার পুরসভার




নারকেল ফাটিয়ে ও লাড্ডু বিলি করে শুক্রবার সকালে ঢালাই রাস্তা ও ড্রেনের কাজের সূচনা করলেন ইংরেজাজার শহরের ২৯ নম্বর ওয়ার্ডের ব্যাঙ্ক কলোনির বাসিন্দারা। জানা গিয়েছে, ইংরেজবাজার পুরসভার তরফে ১২ লক্ষ টাকা খরচ করে ২৯ নম্বর ওয়ার্ডের পালকাপুর থেকে ক্লাব পর্যন্ত এই রাস্তা ও নিকাশি নালা তৈরি হবে। এই ওয়ার্ডের তৃণমূল সভাপতি সন্তোষ ঠাকুর বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি ও ড্রেনের। 



এদিন কাজের সূচনা হল। পুরপ্রধানের বাবা কয়েকদিন আগে মারা গিয়েছেন তাই এদিন তিনি এই কাজের সূচনা অনুষ্ঠানে আসতে পারেননি। তাই এলাকার বয়স্ক বাসিন্দারা মিলে নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করলেন এদিন। পর বাসিন্দাদের মধ্যে লাড্ডু বিলি করা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...