চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার জন্য কর্মবিরতি আন্দোলন শুরু করলো মালদা জেলার চুক্তি ভিত্তিক বিদ্যুৎ কর্মীরা। এদিন সকাল থেকে তারা মালদার আম বাজার সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। সেখানে তারা অবস্থান আন্দোলনও করছে। সংগঠনের পক্ষে অমিতাভও মন্ডল বলেন, চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে আমরা কিছুদিন আগে বিদ্যুৎ ভবন ঘেরাও করেছিলাম।
কিন্তু সেখানে আমাদের কথা না শুনে পুলিশ দিয়ে লাঠিচার্জ করানো হয়। একই দাবিতে এদিন থেকে আমরা ৪৮ ঘণ্টার জন্য কর্মবিরতি আন্দোলন শুরু করলাম। এই আন্দোলন চলাকালীন যদি কোথাও কোন বিদ্যুতের সমস্যা হয় তার দায় আমাদের নয়। বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে।