বিপুল ভক্ত সমাগম হরিবাসরে



: শ্যামপুরের ধ্বজা গ্রামে , গোকুল চন্দ্র মণ্ডল,  নকুল চন্দ্র মণ্ডল, অবনী ভূষণ মণ্ডল এবং চারুচন্দ্র দাস ও সাবিত্রী দাসের স্মৃতিতে তৈরী হরিবাসরে আজ ভক্ত সমাগম ছিল নজরে পড়ার মতো। 



বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষ্যে ধর্মীয় শোভাযাত্রা, নগর ভ্রমণ,  ভোগ নিবেদন ছিল এই অনুষ্ঠানের বিশেষ অঙ্গ ।এলাকার বহু মানুষ মনস্কামনা  পুরনের লক্ষ্যে রাধাকৃষ্ণ মন্দিরের চতুর্দিকে দণ্ডি কাটেন। মহোৎসব উপলক্ষ্যে এখানে নাম কীর্তনের আয়োজন করা হয়। আজ কীর্তন পরিবেশন করেন বীরভূমের বিশিষ্টা কীর্তনীয়া বন্দনা রায়। সমগ্র অনুষ্ঠানটির আয়োজক,ধ্বজা- রামচন্দ্রপুর- বনগ্রাম সেবাশ্রম কমিটি। 



কমিটির সদস্য সুবীর হালদার জানান, করোনা পরিস্থিতির কথা মনে রেখেই যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । প্রতি বছরের মতো এবারও ভক্তিপ্রাণ মানুষের সমাগম ছিল উল্লেখযোগ্য।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...