পাঁচলায় আশা কর্মীদের রাজভবন অভিযানের প্রস্তুতি সভা




আশা কর্মীদের স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, ফরমেট প্রথা বাতিল সহ গুরুত্বপূর্ণ ১২ দফা দাবিতে আগামী ১২ই ফেব্রুয়ারি কলকাতায় 'রাজভবন অভিযান' সফল করতে ৭ই ফেব্রুয়ারি  রানিহাটিতে পাঁচলা  ব্লকের আশাকর্মীদের একটি সভা হয়। প্রথমেই আশা কর্মীরা সমবেত কণ্ঠে 'আগুনের পরশমনি' গানটি দিয়ে সভার সূচনা করে। 



এই ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আশা কর্মীরা তাদের ব্যাথা বেদনার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। এই সভায় মূল বক্তব্য রাখেন, "পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন" (এআই ইউটিইউসি অনুমোদিত) হাওড়া গ্রামীণ জেলার সম্পাদিকা, মধুমিতা মুখার্জি ও সভাপতি, নিখিল বেরা। এই সভা থেকে পুনম চক্রবর্তীকে সভানেত্রী, সুমনা সিংহকে সম্পাদিকা, অলিভা পারভীনকে সহ সম্পাদিকা, সরস্বতী মন্ডলকে কোষাধ্যক্ষ করে পাঁচলা ব্লক কমিটি গঠিত হয়। 



উপস্থিত আশা কর্মীরা আগামী ১২ই ফেব্রুয়ারি কলকাতায় রাজভবন অভিযানে সকল আশা কর্মীকে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...