উলুবেড়িয়ায় চালু হলো মা প্রকল্প




আজ থেকে মা প্রকল্প চালু হলো সারা পশ্চিমবঙ্গে। এরই অঙ্গ হিসাবে হাওড়া জেলা উলুবেড়িয়া পৌরসভা তে এই প্রকল্প চালু হলো অর্থাৎ পাঁচ টাকাতে গরিব মানুষদের জন্য ভাত ,ডাল,ডিম, এবং  সবজি  পেট ভরে খাওয়ানো হবে ।এই উপলক্ষে অনুষ্ঠান হয় উলুবেড়িয়া পৌরসভাতে। এই মা প্রকল্পের উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র  বিধায়ক পুলক রায়। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই প্রকল্প গরীব মানুষের স্বার্থে। আজ থেকে এই  প্রকল্প অনুযায়ী উলুবেড়িয়া পৌরসভাতে 5 টাকা দামের খাবার দেওয়া হবে ।আজকে আড়াইশো জনের বেশি মানুষ খাওয়া দাওয়া করেছেন। আগামীকাল থেকে প্রতিদিন 10 টা থেকে এগারোটা পর্যন্ত কুপন দেয়া হবে। বেলা একটা থেকে দুটো পর্যন্ত  গরিব মানুষদের পেট ভরে খাওয়ানো হবে।,,,      



 বিধায়ক ইদ্রিস আলী বলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকল্প করে চলেছেন। এই মা প্রকল্প আরেকটি মাস্টার স্ট্রোক। এই মা প্রকল্পে, মাত্র  পাঁচ টাকায় গরিব মানুষ দের পেট ভরে খাওয়ানো ভারতবর্ষের  কোন মুখ্যমন্ত্রী করতে পারেননি। বিশ্বের মানুষ মমতা ব্যানার্জির এই প্রকল্প ,কন্যাশ্রী থেকে শুরু করে ,স্বাস্থ্য সাথী কার্ড এবং মা প্রকল্প গুলি চিরকাল মনে রাখবে।      অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডিএম (ডিপিএলও) এডিএম  ছনা  আর )এস ডি ও উলুবেরিয়া।    



    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিশ্যানাল এসপি, এস ডি পি ও , উলুবেড়িয়া থানার আইসি , মহিলা উলুবেড়িয়া থানার ওসি, উলুবেড়িয়া পৌরসভা প্রশাসক মন্ডলীর সদস্যগন, এবং উলুবেড়িয়া পৌরসভার কো-অর্ডিনেটর গন।             

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...