কাশ্মীরের পুলওয়ামায় নিহত ভারতীয় সেনা শহীদ বাবলু সাঁতরা মূর্তি উন্মোচন। তার নামে রাস্তা।



কাশ্মীরে পুলওয়ামা জঙ্গিদের  বর্বোরোচিত আক্রমণে 44 জন ভারতীয় সেনা শহীদ হন। তাদের মধ্যে ছিলেন হাওড়া জেলার উলবেরিয়া পূর্ব  বিধানসভা কেন্দ্রের,  উলুবেড়িয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাবলু সাঁতরা।সেই বাবলু সাঁতরার  মর্মর মূর্তি স্থাপন করা হল 11 নম্বর ওয়ার্ডে তার বাড়ির কাছে। তার নামে একটি দীর্ঘ রাস্তার নামকরণ করা হয় "বাবলু সাঁতরা সরণি "। এই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার বাড়ির কাছে (চক্কাশী মোড় ) তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।জাতীয় পতাকা উত্তোলন করেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি ।শহীদ বাবলু সাঁতরার মূর্তিটিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বাবলু সাঁতরার মা বনমালা সাঁতরা ।



         অনুষ্টানটি সন্চলনা করেন উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক শ্রী অভয় দাস ।
   এই পূর্ণাঙ্গ আবক্ষ মূর্তিটি উন্মোচন করে বক্তব্য রাখেন,  হাওড়া গ্রামীণ জেলা সভাপতি এবং উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়, বিধায়ক তার ভাষণে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা বাবলু সাঁতরার পরিবারের সঙ্গে ছিলাম,  আছি এবং থাকব। তিনি বলেন বাবলু সাঁতরা শহীদ হওয়াতে আমরা যেমন একদিকে দুঃখিত, আবার অন্যদিকে আমরা গর্বিত কারন বাবলু সাঁতরা দেশের জন্য প্রাণ দিয়েছেন ।তার অমর আত্মার শান্তি কামনা করি। 




      প্রধান অতিথির ভাষণে      বিধায়ক ইদ্রিস আলী বলেন ,2019 সালের 14 ই ফেব্রুয়ারি এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ,জঙ্গিদের হাতে অসহায় অবস্থায় প্রাণ দিতে হয়েছিল, বাবলু সাঁতরা সহ 44 জন ভারতীয় সেনাকে। সেই সময় শহীদ বাবলু সাঁতরার পাশে দাঁড়াবো বলে বিজেপি রাজনীতি করেছিল, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাবলু সাঁতরার মতো শহীদদের আজও ভোলেননি। তাই তার নামে মূর্তি বসানো, রাস্তার নামকরণ সহ শহীদ বাবলু সাঁতরার পরিবারের সঙ্গে তূনমুল কংগ্রেস  আজও আছে  এবং ভবিষ্যতেও থাকবে ।
       এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে যার বেশি অবদান তিনি হচ্ছেন 11 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমান কো-অর্ডিনেটর ওসি রঞ্জন অধিকারী।
       অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য আব্বাসউদ্দীন খাঁন,শহীদ বাবলু সাঁতরার মাতা বনমালা সাঁতরা প্রমুখ ।


   অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য আকবর সেখ, সুরজিত দাস, কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন,   ,যুব সভাপতি বাদশা মিদদে,কো অডিনেটর এনামুর রহমান, মেহেদী হাসান, মেহেবুব রহমান , তৃণমূল কংগ্রেস নেতা বিশাল শর্মা প্রমুখ । 
           

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...