উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের খলিসানি অঞ্চলের জগন্নাথপুরে, খলিসানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এক কর্মী সভা হয়। উক্ত কর্মী সভা, জনসভায় পরিণত হয়। সভাপতিত্ব করেন খলিসানি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্রী গনেশ মন্ডল।
প্রধান অতিথির ভাষণে উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী বলেন, মানুষের আশীর্বাদে উন্নয়নের কান্ডারী মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য 2021 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। তিনি আরো বলেন আপনারা মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখুন, তিনি সততার প্রতীক এবং জাতি-ধর্ম দলমত নির্বিশেষে সকলের উন্নয়ন করে চলেছেন। "দুয়ারে সরকার" কর্মসূচি মানুষের মন কেড়ে নিয়েছে। বিরোধীদের বাড়ির লোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্পের সুবিধা ভোগ করছেন। অথচ বাইরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অসত্য কথা বলে বেড়াচ্ছেন ।তিনি বলেন আমরা আশাবাদী বিজেপি সহ বিরোধী নেতারা ভোট না দিলেও, তাদের বাড়ির লোক আমাদের ভোট দেবেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সদস্য শেখ হাসানুজ্জামান ওরফে বাবু এবং তৃণমূল কংগ্রেস নেতা শেখ নাসির। উপস্থিত ছিলেন খলিসানি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী প্রাক্তন প্রধান বর্ণালী দেঁড়ে, গ্রাম পঞ্চায়েত সদস্য সেখ দুলাল, সেখ আনোয়ার , জিয়াউল রহমান, তৃণমূল কংগ্রেস নেতা শ্রী গৌড় মন্ডল, মিন্টু, সুরাজ
মল্লিক প্রমুখ।

