মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ মৎস্য উন্নয়ন পর্ষদের উদ্যোগে উলুবেরিয়া পৌরসভার পরিচালনায়, হাওড়া জেলার উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের ফুলেশ্বরে, একটি মাছের বাজার আজ সাতই ফেব্রুয়ারী রবিবার চালু করা হয়। মাছ ছাড়াও মাংস অন্যান্য সবজির দোকানও থাকছে এই বাজারে।
আজকে এই মাছের বাজারের উদ্বোধন করেন, পশ্চিমবঙ্গ স্বরোজগার যোজনা নিগমের চেয়ারম্যান তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র এর বিধায়ক শ্রী পুলক রায়।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ইদ্রিস আলী ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস।
বিধায়ক পুলক রায় তাঁর ভাষণে বলেন, এই মৎস্য বাজারটি একবার চালু হয়ে অনেক দিন বন্ধ থাকে। অনেক মৎস্যজীবীকে রাস্তায় বসে জল, ঝড়, রৌদ্রের মধ্যে মাছ বিক্রি করতে হতো।তাদের কথা চিন্তা করে, আমি ও বিধায়ক ইদ্রিশ আলী মৎস্যমন্ত্রী চন্দ্রকান্ত সিংহের সঙ্গে কথা বলি এবং মৎস্যজীবীদের কথা চিন্তা করে, আমরা এই মাছের বাজারটি আজ থেকে আবার চালু করলাম। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক প্রকল্প করে চলেছেন, মানুষের স্বার্থে কাজ করে চলেছেন, তাই তিনি 2021 এ পুনরায় তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন।
বিধায়ক ইদ্রিস আলী তার ভাষণে বলেন, উলুবেড়িয়া পৌরসভা মুখ্য প্রশাসক শ্রী অভয় দাস এর নেতৃত্বে, উলুবেরিয়া পৌরসভার এলাকায় আর কারোনা হচ্ছে না, করোনা মুক্ত হয়ে গেছে উলুবেড়িয়া পৌরসভা। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন,আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উন্নয়নের কান্ডারী। কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে দুয়ারে সরকার কর্মসূচি এবং পাঁচই জানুয়ারি সাধারণ মানুষের স্বার্থে জনমুখী বাজেট তাঁকে 2021 এ মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিজেপি সহ বিরোধীরা একথা বুঝতে পেরে লাগামহীন অসত্য বক্তব্য রেখে চলেছেন, বাংলার সর্বনাশ করতে, প্রধানমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির নেতৃত্বরা ঘনঘন বাংলায় আসছেন ।
উলুবেড়িয়া পৌরসভা অন্যতম প্রশাসক আব্বাস উদ্দিন খান, ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন।।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা অন্যতম প্রশাসক আকবর শেখ ,রীতা ব্যানার্জি, সুরজিৎ দাস, উলুবেড়িয়া পৌরসভার কো-অর্ডিনেটর এনামুর রহমান, শেখ সেলিম ,অসিরঞ্জন অধিকারী, মেহেদি হাসান সরদার ওরফে লাল, মানোয়ারা কাজী, তৃপ্তি অধিকারী প্রমূখ



