মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে জনসংযোগ যাত্রা



,  উলুবেড়িয়া পূর্ব বিধানসভা  কেন্দ্রের খলিশানী  অঞ্চলে জনসংযোগ যাত্রা শুরু হলো।যে বাড়িটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খাবার   কথা ছিল (সম্প্রতি যে প্রোগ্রামটি বাতিল হয়) সেই বাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মুড়ি খেলেন। তাদের হাতে মুড়ি তুলে দিলেন ওই বাড়ির মালিক কেষ্ট দলুই এবং এবং তার স্ত্রী নমিতা দোলুই।যারা মুড়ি খেলেন, উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী,উলুবেড়িয়া পৌরসভার মুখ্য  প্রশাসক অভয় দাস,  অন্যতম প্রশাসক আব্বাস উদ্দিন খান ,আকবর সেখ, রিতা ব্যানার্জি, কেন্দ্রীয় সভাপতি বেনু কুমার সেন, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাদশা মিদ্দে, ছাত্র গ্রামীন  সভাপতি  হাসিবুর রহমান, অঞ্চল সভাপতি গণেশ মণ্ডল, প্রাক্তন প্রধান বর্ণালী দেঁড়ে,  কো-অর্ডিনেটর এনামুর রহমান, মহিলা সভানেত্রী শুক্লা ঘোষ ,তৃণমূল কংগ্রেস নেতা শেখ নাসির, সুকুমার দাস প্রমূখ। 



      অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌড় মন্ডল ,খলিসানি গ্রাম পঞ্চায়েত সদস্য জিয়াউর রহমান ,শেখ বাবু, শেখ দুলাল ,শেখ সুরাজ প্রমূখ। 
        বিধায়ক ইদ্রিস আলী  বাড়িটির মালিক কেষ্ট দোলুই এবং তার স্ত্রী নমিতা দোলুই এর সঙ্গে কথা বলেন, তিনি বলেন বিজেপি ভাওতা দেয় এবং আপনাদের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খাব বলে অভিনয় করেন। বিধায়ক ইদ্রিস আলী তাদের অনুরোধ করে বলেন, আপনারা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন।ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বই কিনে দেওয়া সহ সমস্ত দায়িত্ব দলের তরফ থেকে নেওয়া হবে।
     শ্রী অভয় দাস এবং আব্বাস উদ্দিন খান তাদেরকে বলেন, ভবিষ্যতে যা কিছু দরকার হবে আমাদের বলবেন, আমরা দল থেকে আপনাদের সমস্ত সমস্যা মেটানোর চেষ্টা করব ।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আপনার আস্থা রাখুন। ভাওতাবাজ বিজেপির সঙ্গে আপনারা থাকবেন না।উল্লেখ থাকে তপশিলি জাতি উপজাতি  অধ্যুষিত এলাকাগুলোতে জনসংযোগ যাত্রা হয়।
                
               

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...