পরিবহন ব্যবসায় স্থানীয় তৃণমূল নেতাদের তোলা বাজি বন্ধ করতে এবার মাঠে নামতে চলেছে বি জে পির শ্রমিক সংগঠন বি জে এম টি ইউ। বি জে এম টি ইউয়ের রাজ্য নেতা সঞ্জয় চ্যাটার্জী জানান, " হাওড়া গ্রামীণ জেলায় যে সব পরিবহন কর্মী আছেন তাদের উপর অর্থনৈতিক শোষন চালাচ্ছে তৃণমূলের নেতারা। দিনের শেষে দুশো টাকা রোজগার করে তিরিশ থেকে পঞ্চাশ টাকা নেতাদের হাতে তোলা দিতে হচ্ছে। এই নোংরামি আর চলবে না। উল্লেখ্য বাগনানের একদা প্রভাবশালী ট্রেড ইউনিয়ন নেতা তথা সি পি এম কর্মী অশোক চক্রবর্তী এখন বি জে পি নেতা। জানা গিয়েছে বৃহস্পতিবার অশোক বাবু বি জে পি শাখা সংগঠন বি জে এম টি ইউ এ যোগদান করেন।
তার হাতে বি জে এম টি ইউয়ের পতাকা তুলে দেন বি জে পির প্রাক্তন জেলা সম্পাদক সঞ্জয় চ্যাটার্জী। এদিন এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন বি জে পি নেতা তপন মন্ডল, হারাধন পাল প্রমুখ। এদিন শতাধিক পরিবহন শ্রমিক নিয়ে তিনি বি জে পি তে যোগ দেন। এদিন বি জে পি তে যোগ দিয়েই তিনি বলেন, "সিটুর বাগনানে কোনো অস্তিত্ব নেই। সিটুর ব্যানারে তোলা বাজি বন্ধ করা যাবে না। তাই বি জে পি তে যোগদান করেছি। " প্রসঙ্গত এই যোগদানের খবর ছড়িয়ে পড়তেই বাগনানের পরিবহন শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

