উলুবেড়িয়ায় সম্প্রীতি সভা




আজ 11ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার,  হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে,  অল বেঙ্গল ডিস্ট্রিক্ট ইমাম ত্র্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হাওড়া জেলা শাখার যৌথ উদ্যোগে  এক বিশাল সম্প্রীতি সভা হয়।




        বিশেষ অতিথির ভাষণে উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়ের তার ভাষণে বলেন ,মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইমাম মোয়াজ্জেন এবং পুরোহিতদের যে সাম্মানিক দিচ্ছেন এটা কোন অনুদান নয়। তাঁদের মম্মান জানানো ।



তাঁদের সাম্মানিক বৃদ্ধি এবং তাঁদের বাসস্থানের যাতে  ব্যবস্থা হয়, সে ব্যাপারে চেষ্টা করবো । তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিকে দৃঢ় করার আহ্বান জানান।বিধায়ক  পুলক রায় আরো বলেন,  আজকের এই রবীন্দ্রভবনে সম্প্রীতি সভা উলবেরিয়া এবং হাওড়া জেলার মানুষ মনে রাখবে। 



       স্থানীয় বিধায়ক ইদ্রিস আলী বলেন ,ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতরা আমাদের মাথার মুকুট ।তিনি বলেন ধর্মের নামে দেশভাগ তথা পাকিস্তানের সৃষ্টি, আমাদের সকলের জন্য মারাত্মক ক্ষতি হয়েছে ।মাওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, ধর্মনিরপেক্ষ মানুষরা দেশভাগ চাননি। বিধায়ক ইদ্রিস আলী আরও বলেন,  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জাতীয় সংহতির প্রতীক ।তিনি হিন্দু-মুসলিম সমস্ত সম্প্রদায়ের ঘরের মানুষ। তিনি যা উন্নয়ন করেছেন এবং সকল সম্প্রদায়ের জন্য যা করেছেন ,ভারতবর্ষের অন্য কোন মুখ্যমন্ত্রী করেননি। তিনি আরো বলেন, দেশকে রক্ষা করতে এবং বাংলার সম্প্রীতি রক্ষা করতে দয়া করে, আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থাকুন, তাতে দেশের মঙ্গল হবে।



তিনি আরও বলেন,  বিজেপির মত সাম্প্রদায়িক শক্তিকে ,যেকোনো মূল্যে গদিচ্যুত করতে হবে। 
    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের বনদপ্তরের কর্মদক্ষ এ কে এম ফরহাদ, সিজবেড়িয়া মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ক্বারী নাসিম সাহেব, উলুবেড়িয়া কালীবাড়ির প্রধান মনোরঞ্জন  ব্যানার্জি মহাশয়,সাংবাদিক মহসীন,   আয়োজক সংগঠনের পক্ষে মহম্মদ আইয়ুব  প্রমূখ।
               
                

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...