উলুবেড়িয়া বিভিন্ন দল থেকে বিজেপি তে যোগদান




হাওড়া জেলার বাগনান কেন্দ্রে বিভিন্ন দল থেক প্রায় 1500কর্মী বিজেপিতে যোগদান করলেন। বিজেপির হাওড়া গ্ৰামীন জেলার মনসাতলায় দলীয় কার্যালয়ে  তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির হাওড়া জেলা গ্ৰামীন সভাপতি প্রত‍্যুষ মন্ডল। 



এই দলবদলের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাগনান কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের নেতা তথা চন্দ্রভাগ অঞ্চল পঞ্চায়েতের উপপ্রধান মলয় সাহাসহ অনেক তৃণমূল কর্মী, মলয় সাহা এক সাক্ষাৎকারে বলেন গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি দলত‍্যাগ করলেন, দলীয় পতাকা তাদেরকে স্বাগত জানিয়ে হাওড়া জেলা গ্ৰামীন বিজেপির সভাপতি প্রত‍্যুষ মন্ডল এক প্রশ্নের জবাবে বলেন বাগনান এবার তৃণমূল কংগ্রেস মুক্ত হবে ,এবং আগামী দিনে বাগনানে এট জনসভার মাধ‍্যমে বহু মানুষ বিজেপিতে যোগদান করবেন। ‌




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...