রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান




উত্তর 24 পরগনা বিড়া সংলগ্ন একটি মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সেনা জওয়ান দের সংবর্ধনা সহ গুণীজন, ছাত্র-ছাত্রীকে সংনর্ধনা, অসহায় মানুষের কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, আমার আশা ফাউন্ডেশনের  চেয়ারম্যান মোশারফ মোল্লা, আইনুল হক, ফিরোজ আহমেদ, মারিয়া খাতুন। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশন এর রাজ্য সভাপতি সিয়ামত আলি,সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট এর রাজ্য সম্পাদক, শিক্ষক আবু সিদ্দিক খান, কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী সাবানা পারভিন, গোপাল মন্ডল, অভিনেতা দেবজিৎ দে, হাসান আলি, নাজমা খাতুন প্রমুখ। 



এদিন ৪৭ জন রক্তদান করেন। ১৫ জন কৃতী ছাত্র ছাত্রীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। সকল বক্তা পুলওয়ামা কন্ডে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশের শান্তি সৌহার্দ্য সংহতি বজায় রাখার আহবান করেন।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...