বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারে উন্নয়নের কথা প্রচার



সুদীপ ঘোষ,ঝাড়গ্রাম

গোপীবল্লভপুর ১ নং ব্লকের যুব তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি স্বপন দাস এর উদ্যোগে গোপীবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিনাশোল ও সোনাহারা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারে  উন্নয়নের কথা প্রচার করেন এবং আদিবাসী মানুষের অভাব অভিযোগের কথা শুনে দুয়ারে সরকারের মাধ্যমে নথিভুক্ত করতে বলেন , সেই সমস্যা দুয়ারে সরকারে দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দেন। গ্রামের আদিবাসী মানুষজন জানান যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে আছেন উন্নয়নের পাশে আছেন। 



এদিন উপস্থিত ছিলেন  যুব তৃনমূল কংগ্রেসের সদস্য রাহুল পান্ডা, ব্লক কমিটির সদস্য উৎপল ঘোষ, মহিলা নেত্রী  কুসমলতা সিং সহ অন্যান্য নেতা নেত্রীগন। আদিবাসী মানুষের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন জনমুখী প্রকল্প গ্রহণ করেছেন তা বিস্তারিত আলোচনা করেন। বিজেপি যে আদিবাসী মানুষের জন্য কিছু কাজ করেনি তাও জানান। তিনি আরও বলেন যে বিজেপি আদিবাসী সংস্কৃতি জানেনা দেশের সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন শিকারীকে মালা পরিয়ে  বীরসা মূণ্ডা আখ্যা দিয়ে সমগ্র আদিবাসী সমাজের অপমান করেছেন। 



এজন্য বিজেপিকে একটিও  ভোট না দেওয়ায় আবেদন জানান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...