মালদা:
করোনা আবহে বিধানসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখে বেশ কিছু স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
প্রতিটি বুথে চারজন করে ভোট কর্মী থাকবেন সেখানে একজন ভোট কর্মীকে পিপিকিট এবং বাকিদের গ্লাভস পড়ে থাকতে হবে। তার পাশাপাশি ভোটারদের মুখে মাস্ক এবং স্যানিটাইজেশন করার পরই প্রবেশ করতে দেওয়া হবে।
আজ মালদা জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছকথা জানালেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ বৈভব চৌধুরী।


