আতমার 'কৃষক সম্মান' প্রদান



আতমা'র আর্থিক সহায়তায় প্রভুত উন্নতি হচ্ছে শ্যামপুরের কৃষি ক্ষেত্রে । উন্নতি হচ্ছে মৎস্য চাষ ও প্রাণী পালনে। উল্লেখ্য 'আতমা' প্রাণী পালন, মৎস্য, কৃষি ও কৃষকের  উন্নতি সাধনের জন্য লাগাতার কাজ করে চলেছে ।
মৎস্যজীবী , প্রাণী পালক, কষকেরা রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে সেরা হওয়ার দৌড়ে।



আতমা প্রকল্পের তরফে সেরা চারজন কৃষক- সুকুমার প্রামাণিক, সনৎ দাস,গোবিন্দ মণ্ডল, সুদীপ্ত মাজীকে সেরা কৃষকের মর্যাদা দিয়ে 'কৃষক সম্মান' পুরস্কার প্রদান করলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্রের চেয়ারম্যান মুকুন্দ দাস,সহ কৃষি অধিকর্তা শান্তনু  রায়, সৌম্যকান্তি দাস,সন্দীপ মাইতি, শঙ্কর শর্মা, দিব্যেন্দু মণ্ডল প্রমুখ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...