উলুবেড়িয়া কলেজের হিন্দু মুসলিম ছাত্র ছাত্রীরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সরস্বতী পুজো করে প্রমাণ করলো পশ্চিমবাংলা সম্প্রদায়িক সম্প্রীতি মাটি। একদিকে যেমন ছাত্র সংসদের সভাপতি অনুপম হালদার, সরেশ হেমব্রম,স্বাতী পাঁজা, অন্যদিকে মিরাজুল শামীম ওরফে মীরা, শেখ ইমরোজ, সাইনা খান ,প্রমুখরা একসঙ্গে যেমন কাঁধে করে সরস্বতী ঠাকুরকে নিয়ে এলো। তেমনি এক সঙ্গে বসে ঠাকুরের প্রসাদ খেল। ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন উলুবেরিয়া কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ পাল, পরিচালক সমিতির সভাপতি স্থানীয় বিধায়ক ইদ্রিস আলী ,স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহনাওয়াজ ,মোস্তাক মুল্লা ওরফে পল্টু, নাসিম আহমেদ, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান প্রমূখ।
বিধায়ক ইদ্রিস আলী জানান, হাওড়া জেলার এই উলুবেরিয়া কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দশ হাজার এই কলেজের সুনাম শুধু মাত্র জেলায় নয় , পশ্চিমবঙ্গের মানুষ জানেন এই কলেজের ইতিহাস ।তিনি আরো বলেন, এই কলেজের অনেক মেয়ে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে, তারা সেইজন্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি খুশি। এখানকার হিন্দু-মুসলিম ছাত্র-ছাত্রীরা সরস্বতী পুজো করে, তেমনি নবীদিবসও শ্রদ্ধার সঙ্গে উদযাপন করে। উলুবেড়িয়ার মাটি সম্প্রীতির মাটি।

