পশ্চিমবঙ্গ আল কুরআন ফাউন্ডেশন আয়োজিত বার্ষিক বনভোজন ও আলোচনা সভা




উত্তর 24 পরগনা রাজারহাট রেন ফরেষ্ট গার্ডেনে এক মনোরম পরিবেশে ছাত্র-ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, ইসলামিক চিন্তাবিদ দের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এর রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান, পশ্চিমবঙ্গের ইমাম মোয়াজ্জেন সমিতির রাজ্য সম্পাদক হাফিজ উদ্দিন, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক, শিক্ষক আবু সিদ্দিক খান, সহ সম্পাদক ইসমাইল মন্ডল, সাজ্জাদ আলী, মাওলানা আবুল কালাম, শেখ রশিদ আহমেদ প্রমূখ,। আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবী হাজি সেখ রশিদ আহমেদকে "দানবীর সম্মাননা" প্রদান করা হয়। 



এছাড়া বাচ্চাদের ক্রীড়া,কেরাত, গজল প্রতিযোগিতা হয় এবং ফাউন্ডেশন এর পক্ষ থেকে চারজন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা করা হয়। ডাইরেক্টর মোঃ জাবিদ আলী বলেন, পশ্চিমবঙ্গ আল কুরআন ফাউন্ডেশন, 2014 সালে পথ চলা শুরু করে সেই থেকে আজ পর্যন্ত 3175 জন ছাত্রছাত্রীকে বিশুদ্ধভাবে পবিত্র কোরআন পড়া ও শেখার ব্যবস্থা করা গিয়েছে। 


এছাড়া আমরা সামাজিক সচেতনতা এবং গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা নানা বিষয়ের উপরে মুকালামা শেখানো হয়। অনুষ্ঠানে সমস্ত বক্তাই পবিত্র কোরআন শিক্ষা গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...