চলে গেলেন হাওড়া জেলার শিক্ষা জগতের অন্যতম নক্ষত্র রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত প্রাক্তন জাতীয় প্রধান শিক্ষক শ্যামপুর নিবাসী মোহনচন্দ্র সাঁতরা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮। শ্যামপুরের শশাটির বাসিন্দা ছিল। অসুস্থতার জেরে রবিবার থেকে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শশাটী হাই স্কুলে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী কালে আমতার একটি স্কুলের প্রধান শিক্ষক হন। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হন। জেলার শিক্ষা ও সংস্কৃতি জগতে তাঁর অবদান অনস্বীকার্য।