নিজস্ব প্রতিবেদক ,শ্যামপুর,
বন্দনা চক্রবর্তী, বাড়ি শ্যামপুর থানার শশাটি অঞ্চলের রামনগরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে। অত্যন্ত মেধাবী কিন্তু তাঁর পরিবার আর্থিক ক্ষেত্রে খুবই দুর্বল। গবেষণা করার খুব ইচ্ছে, কিন্তু তারজন্য অনেক বইয়ের দরকার, সেগুলো কেনার সামর্থ্য নেই।
বইয়ের অভাবে শ্যামপুরের কোন পড়ুয়ার পড়াশুনা বন্ধ হবে না, ঘোষণা করেছিলেন অমিতাভ চক্রবর্তী। সেই সূত্রেই বন্দনা দেখা করেন অমিতাভ চক্রবর্তীর সঙ্গে।
তারপরেই আজ অমিতাভ চক্রবর্তী তাঁর স্ত্রী নীলাঞ্জনা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বন্দনাদের বাড়িতে গিয়ে সব বই পৌঁছে দেন। বইগুলো কলকাতার এক নামি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা নীলাঞ্জনা দেবীই তাঁর মাইনের টাকা থেকে কিনে দেন। বন্দনা চক্রবর্তীর জন্য আমাদের অনেক শুভেচ্ছা রইল।


