সবুজ সাথী" প্রকল্পের সাইকেল পেয়ে খুশি হরিশ্চন্দ্রপুররের স্কুল পড়ুয়ারা



মালদা : 

সবুজসাথী প্রকল্পে প্রতি বছরই হাজার-হাজার পড়ুয়াকে সাইকেল দেয় রাজ্য সরকার। ইতিমধ্যে সেই প্রকল্প বিশ্ব দরবারেও সমাদৃত হয়েছে। 'সবুজ সাথী' প্রকল্পকে সম্মান প্রদান করেছে রাষ্ট্রপুঞ্জ।

গ্রাম বাংলার গতিতে  আজও অব‍্যাহত রাজ‍্য সরকারের 'সবুজ সাথী'।
পরিপ্রেক্ষিতে মালদা জেলার বিভিন্ন ব্লকে  শুরু হয়েছে সবুজ সাথীর দুই চক্রযানের বিলি।পাশাপাশি হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের সবকটি স্কুলের দশম শ্রেনীর পড়ুয়াদের সাইকেল বিলির কাজ শুরু হল মঙ্গলবার।প্রতিটি স্কুলের পড়ুয়াদের ব্লক অফিস লাগোয়া বারোদুয়ারী স্কুলকে ডিস্ট্রিবিউশন সেন্টার করা হয়েছে।

মূলত, এধরনের কাজে হামেশাই দুর্নীতি হতে থাকে বলে খবর।তাই সকল ছাত্র-ছাত্রী যেন ঠিকঠাক সাইকেল পায় এবং পুরো কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তাই ব্লকের পাশের স্কুলকে ডিস্ট্রিবিউশন সেন্টার হিসেবে বেছে নিয়েছেন হরিশ্চন্দ্রপুর ব্লক-২ নং ব্লক প্রশাসন।

সবুজ সাথী’ রাজ্যজুড়ে স্কুল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল প্রদানের একটি অন‍্যতম প্রকল্প৷ ২০১৫ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সবুজ সাথী’ প্রকল্প চালু হয়। ইতিমধ্যেই সেই প্রকল্প বিশ্ব দরবারেও সমাদৃত হয়েছে। এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে সুবিধা পেয়েছে বহু ছাত্র-ছাত্রী। বহু গরিব পরিবারের ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটিয়েছে সরকার। দূর দূরান্ত থেকে কষ্ট করে আসা ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান হয়েছে এতে।স্কুল হোক বা টিউশন নিরাপদ ও কম সময়েই গন্তব্যে পৌঁছে  যাচ্ছে পড়ুয়ারা।তবে 
সরকারি পরিসংখ্যান অনুসারে গত কয়েক বছরে ৮৫ লক্ষ সাইকেল বিলি করা হয়েছে।

মিটনা হাই-মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী মাসকারা খাতুন সাইকেল পেয়ে খুশি, ছাত্রীটি বলেন, স্কুল ও টিউশন যেতে আগে পায়ে হেঁটে যাতায়াত করতাম।সাইকেল পেয়ে পেয়ে খুব ভালো লাগছে। 



ছাত্র সহদ আলম জানালেন, সাইকেল পেয়ে খুব সুবিধা হল। আমার আরেকটা সাইকেল আছে কিন্তু ওটা বিকল হয়েছে তাই এটাকে সাথী করলাম।

হরিশ্চন্দ্রপুর ব্লক-২ এর বিডিও পার্থ দাসের মতে জানা যায়, মঙ্গলবার বারোদুয়ারী হাইস্কুল থেকে সবুজ সাথীর সাইকেল ডিস্ট্রিবিউশন হচ্ছে। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের অন্তর্গত সমস্ত স্কুলে পর্যায়ক্রমে সাইকেল দেওয়া হবে। আমরা নজর রাখছি যতজন ছাত্র ছাত্রী সাইকেল পাওয়ার দাবীদার তারা কেউ যেন বঞ্চিত না হয়। এই জন্যই আমরা ব্লকের পাশের একটা স্কুলকে মনোনিত করেছি যাতে পুরো কাজের ঠিকঠাক দেখভাল করতে পারি।আজ আনুমানিক দেড়শো জন পড়ুয়াকে সাইকেল দেওয়া হবে। 

মূলত মালদা জেলার প্রতিটি ব্লকেই সাইকেল বিলি শুরু হয়েছে।তবে ভোটের মুখে ছাত্রছাত্রীদের ট‍্যাব কেনার জন‍্য দশ টাকার অনুদান ও সাইকেল বিলিতে পড়ুয়াদের মন কেড়েছে সরকার বলা বাহুল‍্য।কোথাও কোথাও সরকারের অনুদান পেয়ে পড়ুয়ারা উচ্ছসিত হয়ে মিছিলও করছে।"এই সরকার আরেকবার মমতা দি বারবার"।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...