গেট মিটিং রাজ্যের সরকারি কর্মচারী ফেডারেশনের





আজ হাওড়া জেলার ডোমজুড় ব্লকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডোমজুড় ব্লকের বিভিন্ন দপ্তরের ফেডারেশন সদস্যদের উপস্থিতিতে টিফিন বিরতির সময় বহুবিধ যুগান্তকারী প্রকল্পের বাস্তব রূপায়নের মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারকে আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদানের  পাশাপাশি রাজ্যের সকল কর্মচারী ও তাদের পরিবারকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কভিডকালে যেভাবে  আগলে রেখেছেন তার জন্য মা-মাটি-মানুষের সরকারের প্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি গেট মিটিং করা হয়। 



এই মিটিংএ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে রাজ্যে আবার মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। এই মিটিং এ উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি ড: নারায়ণ বাগ, জেলা কমিটির অন্যতম সদস্য সিদ্ধার্থ দাস, অমিত ভট্টাচার্য, উলুবেড়িয়া মহকুমা কমিটির সভাপতি তন্ময় বেরা, সদর মহকুমা কমিটির সহ সম্পাদক অনুজাভ চক্রবর্তী, পঞ্চায়েতি রাজ এমপ্লয়িজ ফেডারেশনের কার্যকরী সভাপতি মানস সাহা, বর্ষীয়ান নেতৃত্ব দীননাথ চ্যাটার্জী প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...