পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের




মালদহঃ 

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। বৃহস্পতিবার সন্ধা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার তাম্বুটোলা গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আরবাজ শেখ(১০)। সে রাজনগর হাই স্কুল পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। তার বাবা সরিফুল শেখ শ্রমিকের কাজ করেন। এদিন সন্ধায় বাড়ির পাশের গঙ্গা নদীর বাঁধের ধারে দাঁড়িয়েছিল আরবাজ। সেই সময় কোন এক গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। 




পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আরবাজকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...