টাকীতে বনভোজন ও আলোচনা সভা সিরাতের




সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট আয়োজিত বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উত্তর 24 পরগনা টাকি ইছামতি নদীর পাশে রূপসী বাংলা গ্রাউন্ডে। উক্ত বনভোজন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিরাতের রাজ্য সভাপতি হাজী আকবার আলি, সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, সহ সভাপতি অধ্যাপক ড. মোঃ ইসমাইল, প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলি, বিশিষ্ট সাংবাদিক সাহিত্য সমাজ কর্মী আব্দুল কাইয়ুম, জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষক মাসুদুর রহমান, মোস্তাকিম মন্ডল, কাটিয়াহাট আল হেরা একাডেমী সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, সহ সম্পাদক ইসমািল মন্ডল, সাহাবুদ্দিন মন্ডল, বড়গাছিয়া হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক হাসিবুর রহমান, সাবানা পারভীন, মোশাররফ মোল্লা, জাকির হোসেন, মোঃ রাকেশ প্রমুখ। 



 এদিন সদস্য সদস্যাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো। সিরাতের অফিস সেক্রেটারী সাজ্জাদ আলির কেরাত ও আলিমা খাতুন এর গজল দিয়ে আলোচনা শুরু হয়। দিনভর ক্যুইজ, সদস্য সদস্যাদের খেলা ধুলা হয়, যেমন বাস্কেট বল, হিট দ্যা উইকেট,  ক্যুইজ ইত্যাদি। তাদের পুরষ্কারও প্রদান করা হয়। সংগঠনের ৮ জনকে "কর্মবীর সম্মানা" দেওয়া হয়। 


সংগঠনের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, এরকম বিনোদন মুলক, গেটটুগেদার অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরও করা হলো। সকলের উপস্থিতি আমাদের মুগ্ধ করেছে। আগামীতে আমরা আরো ভালো করে ঐতিহাসিক জায়গায় এই বনভোজন হবে ইনশাআল্লাহ। তিনি ঘোষণা দেন, স্কুল, মাদ্রাসা খুললে বারাসাত রবীন্দ্রভবনে সিরাতের বার্ষিক ট্যালেন্ট সার্চ প্রগ্রামের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...