উলুবেরিয়ায় তৃনমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রা





আজ 11ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের রঘুদেবপুর অন্চলে "জন সংযোগ যাত্রা "হয়।
             বিধায়ক ইদ্রিশ আল বলেন, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সাথে কথা বলে জানতে পারলাম, জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নে সবাই খুশি ।তিনি জানান আমরা সিপিএমের সদস্য কেতকী চৌধুরীর বাড়িতে যায় ।



তাদের বাড়ির লোকেরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন কথা বলে নাই ।এতে বোঝা যাচ্ছে বিরোধী দলনেতা, দলনেত্রীরা ভোট না দিলেও তাদের বাড়ির লোক তৃনমূল কংগ্রেসকে ভোট দেবে ।রাস্তা করা সহ কিছু লোকের কিছু কিছু সমস্যা আছে ।সেই সমস্যা গুলো আমরা সকলে মিলে মিটিয়ে দেব।স্বাস্থ্যসাথী কাড' দু একজন পাইনি তারাও খুব সম্ভবত তাড়াতাড়ি পেয়ে যাবে ।



             এই জনসংযোগ যাত্রায় বিধায়ক ইদ্রিশ আলি ছাড়াও উপস্থিত ছিলেন,  উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য আব্বাসউদ্দীন খাঁন, সুরজিত দাস, কেন্দ্রের সভাপতি বেনুকুমার সেন, কো অডিনেটর ইনামুর রহমান, বেলুড় মঠের মহারাজ পরমানন্দ মহারাজ, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিথি দোলুই, উপ প্রধান তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জুবের আলম, ছাএ নেতা হাসিবুর রহমান, 



রঘুদেবপুর অন্চল সভাপতি পল্লব গাঙ্গুলী, তূনমুল কংগ্রেসের বলিষ্ঠ নেতা পঞ্চায়েত কম'ধাক্ষ্য সন্জয় মাইতি, কোর কমিটির সদস্য তরুণ কান্তি ঘোষাল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শম্ভু দাস ।
            

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...