নিজস্ব সংবাদদাতা:
উলুবেড়িয়ার ফুলেশ্বর কোটালঘাটা ঐক্য সম্মিলনী ক্লাবের উদ্যোগে একমাস ধরে চলা ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল।
রবিবার চূড়ান্ত পর্বের খেলায় অংশ নেয় কোটালঘাটা ডোমিনেটার্স ও শান্তি টেলিকম আভেঞ্জার। কোটালঘাটা ডোমিনেটার্স শান্তি টেলিকম আভেঞ্জারকে পরাজিত করে। উদ্যোক্তারা জানান, ষষ্ঠ বর্ষের এই ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী টিমের জন্য নগদ কুড়ি হাজার টাকা ও বিজিত টিমের জন্য নগদ পনেরো হাজার টাকা পুরষ্কার মূল্য রয়েছে। এছাড়াও, সারা টুর্নামেন্টে একাধিক পুরষ্কার রয়েছে।

