
নিজস্ব সংবাদদাতা,হাওড়া:
চলছে কোভিড ১৯ পরিস্থিতি । তবে তার মধ্যেও সাংস্কৃতিক চর্চা বাদ যায় নি। তেমনি একটা উদাহরণ ফুটে উঠল হাওড়ায়। হাওড়ার সলপে সরস্বতী বন্দনায় এসবিএসসিবির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা। এই অঙ্কন প্রতিযোগিতায় চারটি বিভাগ ছিল। বিভাগগুলি বয়স অনুযায়ী ভাগ করা হয়েছিল I বর্তমানে করোনা পরিস্থিতি জন্য প্রত্যেক প্রতিযোগী নিজের বাড়িতে বসেই ছবি এঁকেছে এবং বয়সের প্রমান পত্র সমেত জমা করেছে । প্রত্যেক প্রতিযোগিদের একটি সার্টিফিকেট ও একটি মেডেল প্রদান করা হয়েছিল আয়োজকদের তরফ থেকে I সমস্ত প্রোগ্রামটির সহযোগিতায় ছিল সলপ মসজিদ তলার একটি রিসার্চ ও ডায়াগনস্টিক সেন্টার । রবিবার প্রতিযোগিতার ফাইনাল দিন ছিল। যেখানে সিলেক্ট করা প্রতিযোগিরা পুনরায় বিচারকের সামনে নিজেদের জমা ড্রয়িং এঁকেছে I অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসান ইয়াজদানি , চিকিংসক রাজেশ কুমার রজক, ইরশাদ আসনে প্রমুখ। এছাড়াও এই অনুষ্ঠানে আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন I সমস্ত প্রতিযোগিদের গ্রীন লাইফের পক্ষ থেকে পুরস্কৃত ও একটি করে ফ্যামিলি হেলথ কার্ড প্রদান করা হয়। আগামী দিনে এরকম পরিকল্পনা আরো হোক বলে মত স্থানীয়দের।