আমতা হাসপাতালের শিলান্যাস




সোমবার হাওড়ার আমতা হাসপাতালের নতূন আটতলা ভবনের শিলান্যাস করলেন রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি। এই হাসপাতালে নতূন ভবনে 240 শয্যা থাকবে। আপাতত পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানা গিয়েছে। আমতা হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই কাজ শুরু হয়েছে বলে জানান নির্মলবাবু। আজকের এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস,আমতা-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর সহ আরও অনেকে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...