নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
করোনা কালে গভীর আর্থিক সংকটের মধ্যে ছিলেন কুমোর সমাজের মানুষেরা ! দীর্ঘ লকডাউনের জেরে শিকেয় উঠেছিল তাঁদের ব্যবসা ! সেই জন্য তাঁদের একচিলতে ঘরে প্রবেশ করেছিল অভাবের গভীর স্পর্শ ! অপরদিকে করোনা পরিস্থিতির কারনে দীর্ঘ লকডাউনের জেরে কয়লা এবং মাটির দাম বেড়ে যাওয়ায় চরম সংকটের মধ্যে পড়েন এই সব কুমোর সমাজের কাল্টু, বিল্টুও পল্টুদের দল। তাই এবার মাটির সামগ্রীর দাম বাড়াতে চলেছে কুমোররা। এইবিষয়ে উদ্যোগ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার ওয়েল ফেয়ার আ্যসোসিয়েশন।
এক বিঞ্জপ্তিতে তাঁরা রাজ্যের সমস্ত কুমোরদের আবেদন জানিয়েছেন , করোনা পরিস্থিতি ও লকডাউনের কারনে কয়লা ও মাটির দাম বৃদ্ধি হয়েছে । সেজন্য কুমোররাও যাতে মাটির তৈরি সামগ্রীর দামের বৃদ্ধি করেন। সেজন্য মাটির সামগ্রীতে কত দাম বাড়ানো হবে, সে বিষয়ে কুমোরদের কাছে তা জানতে চেয়েছে এই সংগঠন। কুমোররা যাতে মাটির সামগ্রীর উচিত মূল্য পায় তারজন্য সমগ্ৰ মাটির সামগ্রীর দাম বিবেচনা করে তার খসড়া সংগঠনের দপ্তরে জমা দেওয়ার আবেদন জানিয়েছে সংগঠনের অধ্যক্ষ মোহনলাল প্রজাপ্রতি। তাই আগামী দিনে মাটির সামগ্রী দাম কিছুটা বৃদ্ধি পাচ্ছে তা বলা যেতেই পারে।


