আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়,উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলী,উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় কুমার দাস,প্রশাসক মন্ডলীর সদস্য আব্বাস উদ্দিন খান,তৃপ্তি অধিকারী,সুরজিৎ দাস,ইমানুয়েল রহমান,উলুবেড়িয়া বীণাপাণি বালিকা বিদ্যালয়ের পরিচালন মন্ডলীর সভাপতি মুক্তেশ দে,বিশিষ্ট সমাজসেবী রনেন্দ্রনাথ বন্দোপাধ্যায়,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তথা পরিচালন মন্ডলীর সম্পাদিকা বন্দনা মিত্র,সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা গন,ও এলাকার বহু অভিভাবক ও সাধারণ মানুষ,
চলতি 2021 শিক্ষাবর্ষে পঞ্চম হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রী সংখ্যা 2200জন।
ছাত্রীদের সংখ্যা অনুযায়ী জায়গার অভাবে শ্রেণীকক্ষের সংখ্যা কম হওয়ার ফলে চরম অসুবিধা হয়,
বিদ্যালয়ের পরিচালক মন্ডলী পার্শ্ববর্তী জায়গার মালিকদের সঙ্গে যোগাযোগ করে বিদ্যালয়ের জন্য জায়গার ব্যবস্থা করেন।
আজকের অনুষ্ঠানে বিদ্যালয়ের গৃহনির্মাণের জন্য বিদ্যালয় দপ্তরের পক্ষ হতে সাহায্যের কথা বলেন বিধায়ক পুলক রায়,বিধায়ক ইদ্রিশ আলী বলেন চলতি 2020--21আর্থিক বৎসরের তাঁর বিধায়ক তহবিলের বরাদ্ধ টাকার বাকি যা আছে তা সম্পূর্ণ বিদ্যালয়ে দেবেন,
উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস,আব্বাস উদ্দিন খান,ইমানুয়েল রহমান ব্যক্তিগত ভাবে 5লক্ষ টাকা করে মোট 15 লক্ষ টাকা বিদ্যালয়ে দেবেন। এ ছাড়াও উলুবেড়িয়া পৌরসভার পক্ষ হতে বিদ্যালয়ের ভেতরে বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তি বসানো হবে। বিধায়ক পুলক রায় বলেন পরবর্তীতে রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের মূর্তি বসানো হবে।



