মালদা, :
প্রায় এক কোটি টাকা বরাদ্দের ম্যাস্টিক রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা হলো মঙ্গলবার।
নেতাজি পৌর বাজার সংলগ্ন প্রায় ১ কিলোমিটার ম্যাস্টিক রাস্তার কাজের সূচনা করা হয়।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ, প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার,মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের জয়ন্ত কুন্ডু সহ অন্যান্য ব্যবসায়ীরা।
দীর্ঘদিনের দাবির পর ম্যাস্টিক রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি বাজারের ব্যবসায়ীরা।

