সাংবাদিক সম্মেলনে বিধায়ক ইদ্রিশ আলী




মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আজ 22শে ফেব্রুয়ারী সোমবার, উলুবেড়িয়া প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্স হয়। "বাংলা নিজের মেয়েকে চাই"এই বিষয়ে বক্তব্য রাখেন, উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া পৌরসভা মুখ্য প্রশাসক অভয় দাস, অন্যতম প্রশাসক আব্বাস উদ্দিন খান।
       উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা অন্যতম প্রশাসক আকবর শেখ, অন্যতম  প্রশাসক সুরজিৎ দাস, কো-অর্ডিনেটর এনামুর রহমান, গ্রামীণ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান,  গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুবের আলম প্রমূখ।  



           প্রেস কনফারেন্স টি তত্ত্বাবধান  করেন শেখ শাহনাওয়াজ ,শেখ বাবুলাল, শেখ সাঈদ, নিজাম উদ্দিন খান, শেখ সাবীর প্রমূখ। 

             বিধায়ক ইদ্রিস আলী তাঁর ভাষণে বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোন বিকল্প নেই। বিজেপির নেতারা পাগল হয়ে গেছে ।তারা দুঃস্বপ্ন দেখছে মমতা ব্যানার্জিকে হারানো। আগামী বিধানসভায় 250 এর বেশী আসন পাবে এবং তৃতীয় বারের জন্য  মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন ।বিধায়ক ইদ্রিস আলী আরও বলেন, গতকাল উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির "রথযাত্রা নয় শ্মশান যাত্রা" বেরিয়েছিল। বিধায়ক ইদ্রিশ আলি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৌ এর তীব্র সমালোচনা করে বলেন, এই ধরনের বিচারপতিরা অসৎ এবং বিজেপির  দালালি করে গেছে। অবসর নেওয়ার পরই তিনি বিজেপিতে যোগ দেন, এটা লজ্জার বিষয়।         

        পশ্চিমবঙ্গের রাজ্যপাল ধনকরজীর তীব্র  সমালোচনা করে তিনি বলেন, ধনকরজী   বিজেপির তৃতীয় শ্রেণীর কর্মীর মতো কথা বলছেন, যা লজ্জাজনক। 
            শ্রী অভয় দাস তার ভাষণে বলেন আমরা সকলে ঐক্যবদ্ধ উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্র সহ আমরা হাওড়া জেলার 16 টি আসনের মধ্যে 16 টিই পাব।

            জনাব আব্বাস উদ্দিন খান বলেন, অভিষেক ব্যানার্জির বাড়িতে সিবিআই হানা দিয়ে অভিষেক ব্যানার্জিকে চমকানোর চেষ্টা করছে। কিন্তু অভিষেক ব্যানার্জীকে চমকানো যায় না। তিনি বলেছেন আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে।
                 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...