মালদা, :
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের।
শহরের রবীন্দ্র ভবন এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ অবস্থান ও প্রতিবাদ করেন তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা।
এদিন দুপুরে রবীন্দ্র ভবন এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে মিছিল করেন সংগঠনের সদস্যরা।
নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস,শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন মন্ডল।
এর পাশাপাশি সংগঠনের কর্মীরা বুকে আটকে হাতে ১০০ টাকার নোট নিয়ে পথ চলতি মানুষদের পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে মানুষকে সচেতন করেন।
তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, কেন্দ্র সরকারের উদাসীনতা পেট্রোলের দাম ১০০ টাকা ছুই ছুই।
এরই প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ।

