লকডাউনের সময় রােজা ভেঙে থ্যালাসেমিয়া রােগীকে রক্ত দিয়েছেন রকি মণ্ডল । বিভিন্ন সময় খবরের কাগজে পড়া ছাড়াও বাস্তবে তিনি দেখেছেন থ্যালাসেমিয়া রােগীরা রক্ত পেতে কত সমস্যায় পড়েন । তাই মানুষকে রক্তদান এবং থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে নদিয়া থেকে দক্ষিণবঙ্গ , উত্তরবঙ্গের দার্জিলিংয়ের কালিম্পং পর্যন্ত সাইকেলে যাত্রা শুরু করছেন বছর সাতাশের এই যুবক। নদিয়ার তেহট্টের শ্যামনগরের বাসিন্দা কলেজ উত্তীর্ণ এই যুবক বারাসত , কলকাতা , হাওড়া হয়ে তিনি সােমবার আসেন উলুবেড়িয়ার পাঁচলায়।উলুবেড়িয়ায় রাত কাটিয়ে মঙ্গলবার তিনি ফের রওনা দেবেন লক্ষ্যপূরণের উদ্দেশে। মাসখানেকের এই থ্যালাসেমিয়া ও রক্তদান সচেতনতামূলক যাত্রায় তার সাইকেলের সামনে ও পিছনে কাগজে লেখা রয়েছে, " *বিয়ের আগে পরীক্ষা করালে থাকবে থ্যালাসেমিয়ামুক্ত। নিজে রক্ত দিন অন্যকে রক্ত দিতে উৎসাহিত করুন* ।
সােমবার রকিকে মুম্বই রােডে দেখে তাকে " *পাঁচলা আজিম মােয়াজ্জেম স্কুলের প্রাক্তনী* " ও " *হ্যাক ওয়েলফেয়ার সোসাইটি* " সংবর্ধিত করেন।

