"FRIENDS FOREVER" ULUBERIA এর পরিচালনায় ৩ দিন ব্যাপী এক বিরাট ১৬ দলীয় নক আউট টুর্নামেন্ট অনুষ্টিত হয়।আজ ১১ ই ফেব্রুয়ারি ছিল সেই টুর্নামেন্টের শেষ দিন।খেলাটি হয় উলুবেড়িয়া আলিপোতা মাঠে।
আজ উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়,হাই কোর্টের বিশিষ্ঠ আইনজীবী তথা বর্যমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি, স্থানীয় প্রাক্তন কাউন্সিলর তথা উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য আব্বাসউদ্দীন খাঁন, উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস,আর এক প্রশাসক মন্ডলীর সদস্য আকবর সেখ,উলুবেড়িয়া পৌরসভার বিরোধী দলনেতা সাবিরুদ্দিন মোল্লা,বিশিষ্ট সমাজসেবী সেখ জাহির আব্বাস(আজাদ),হাসিবুর রহমান,গৌতম বোস,সেখ সইদুল সহ বহু বিশিষ্ঠ ব্যক্তি।
এই টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হয় কোড়লা বুম বুম স্পোর্টিং ও রানার হয় তমলুক এইচ আর।।

