তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন




মঙ্গলবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরের ২৯ নম্বর ওয়ার্ডের উওর কৃষ্ণপল্লী এলাকায়  একটি তৃণমূলের কার্যালয়ের উদ্বোধন করলেন ইংরেজবাজারের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুজিত কুমার সাহা, তিন নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর পরিতোষ চৌধুরী, ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূলের সভাপতি সন্তোষ ঠাকুর ও দলের কর্মীরা।  সন্তোষ ঠাকুর বলেন, এই ওয়ার্ডের দীর্ঘদিন তৃণমূলের কোন কার্যালয় ছিল না। ফলে মানুষ কোন সমস্যা নিয়ে দলের নানা জনের কাছে ঘোরাঘুরি করতেন।



 এবার থেকে দলীয় কার্যালয়ে এসে মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবেন।এর পাশাপাশি এলাকার প্রায় ৫০ দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...