ছিনতাইয়ের ৪৮ঘন্টার মধ্যে টাকা উদ্ধার




মালদা

বাইক আরোহীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে কিনারা করল ইংরেজ বাজার থানার পুলিশ। 
নগদ ৭ হাজার টাকা, এটিএম সহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 
গত ৩০ জানুয়ারি রাতে মধুপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে ঘটে ঘটনাটি। রিলায়ান্স পেট্রল পম্পে কর্মরত এক কর্মী রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার পথে ৩ দুষ্কৃতি তাঁর পথ আটকায়। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ওই কর্মীর কাছে থাকা টাকার ব্যাগ, মোবাইল-‌সহ অন্যান্য সামগ্রী ছিনতাই করে পালায়।



 এরপর ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করল ইংলিশবাজার থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আকাশ মন্ডল(‌১৮)‌, সায়ন সাহা (২০) ও বিশাল মন্ডল (১৯)। বাড়ি মালদা থানার ছাতিয়ান মোড় এলাকায়।


 পুলিশ সূত্রে জানা গেছে, সকলেই স্কুল পড়ুয়া। কেউ দশম, দ্বাদশ শ্রেণির ছাত্রা ধৃতরা। এই বয়সেই ছিনতাইয়ের কাজে লিপ্ত, চিন্তা বাড়িয়েছে পুলিশের। সোমবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...