আশা কর্মীদের স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, ফরমেট প্রথা বাতিল সহ গুরুত্বপূর্ণ ১২ দফা দাবিতে আগামী ১২ই ফেব্রুয়ারি কলকাতায় 'রাজভবন অভিযান' সফল করতে উলুবেড়িয়ার ভোক্তার মোড়ে উলুবেড়িয়া ১/২ ব্লকের আশাকর্মীদের একটি সভা হয়। প্রথমেই আশা কর্মীরা সমবেত কণ্ঠে 'আগুনের পরশমনি' গানটি দিয়ে সভার সূচনা করে। এই দুই ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আশা কর্মীরা তাদের ব্যাথা বেদনার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন।
এই সভায় মূল বক্তব্য রাখেন, "পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন" (এআই ইউটিইউসি অনুমোদিত) হাওড়া গ্রামীণ জেলার সভাপতি নিখিল বেরা। এছাড়াও বর্তমানে মহিলাদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের সংগঠক মিনতি সরকার। উপস্থিত আশা কর্মীরা আগামী ১২ই ফেব্রুয়ারি কলকাতায় রাজভবন অভিযানে সকল আশা কর্মীকে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।


