উলুবেড়িয়ার গরুহাটা থেকে বেকার যুবকদের কাজের দাবিতে ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নথিভুক্ত সমস্ত বেকারদের কাজের দাবিতে বামপন্থী যুব সংগঠন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের অর্থাৎ ডি ওয়াই এফ আই এর উলুবেড়িয়া শাখার উদ্যোগে মিছিল সহকারে উলুবেড়িয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সামনে আসেন,এবং উলুবেড়িয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের গেটে প্রতিকী তালা ঝুলিয়ে দেয়।
৩জনের প্রতিনিধি দল উলুবেড়িয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসারের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেন।
যুব ফেডারেশনের হাওড়া জেলা কমিটির নেতা বিপ্লব বেরা বলেন আমরা হাওড়া জেলার দুটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ডেপুটেশন দিলাম এবং আগামী ১১ই ফেব্রুয়ারি সকল যুবকদের কাজের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।
এই ডেপুটেশন আন্দোলনে বক্তব্য রাখেন সেখানে মেহেরাজ,অরিন্দম ভট্টাচার্য।
এর পরে কিছুক্ষণের জন্য গনতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্য রাষ্ট্র ও টি রোড অবরোধ করেন।
এবং শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন।



