অভিজিৎ হাজরা , আমতা :
চিরায়ত সুস্থ সংস্কৃতি ও চেতনা বিকাশের লক্ষ্যে হাওড়ার জয়পুর থানার আমতা ২ নং ব্লকের পশ্চিম খালনায় আনন্দ আশ্রম মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত হল।
আনন্দ আশ্রম বৃদ্ধাবাস প্রাঙ্গনে কামিনা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, মিলন মেলা কমিটি, খানপুর গণ উন্নয়ন কেন্দ্র -র পরিচালনায় আনন্দ আশ্রম মিলন মেলা ২০২১ -এ "সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক ভারত সরকার এর সহোযোগিতায় পারবাকসী "চিরনবীন" ড্রাগ ডি অ্যাডিকশন এর উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।এই শিবিরে সভাপতিত্ব করেন মোহন মালিক।আলোচনায় অংশ নেন "চিরনবীন " সংস্থার প্রজেক্ট কোয়াডিনেটর নির্মল জানা,অজয় দাস, জগবন্ধু রায়, বিশ্বজিৎ শাসমল, বিশ্বনাথ সানা,অরুপ ঘোড়ুই,মানব ঘোড়ুই, মদন ঢালি,মন্টু সী।
কোভিড ১৯ স্বাস্থ্যবিধি মেনে এই মিলন মেলায় আবাসিক বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে ক্রীড়ানুষ্ঠান,অংকন প্রতিযোগিতা, স্থানীয় মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা , আশ্রমের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলন উৎসব অনুষ্ঠিত হল সকাল থেকে বিকাল পর্যন্ত।
সান্ধ্য কালীন অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের বাউল শিল্পীদের বাউল সংগীত, স্থানীয় শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান এবং ১০০ জনকে কম্বল বিতরণ করা হয়।
অষ্টম বার্ষিক আনন্দ আশ্রম মিলন মেলা ২০২১ উপলক্ষে এলাকার মানুষদের উৎসাহ,উদ্দিপনা ছিল প্রশংসনীয়।


