শ্যামপুরের কমলপুরে পানীয় জলের দাবিতে পথ অবরোধ




নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর

পানীয় জলের দাবীতে পথ অবরোধ শ্যামপুরের কমলপুরে, শ্যামপুর ১নং ব্লকের কমলপুর পঞ্চায়েতের শ্যামপুর এলাকার বিজেপির  চার নম্বর মন্ডলের উদ্যোগে এই পথ অবরোধ হয়। নেতৃত্ব দেন চার নম্বর মন্ডলের বিজেপির সভাপতি কৌশিক চক্রবর্তী ।  



মঙ্গলবার এই ঘটনা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । বিজেপির অভিযোগ,  হাওড়ার শ্যামপুর এক নম্বর ব্লকের কমলপুর গ্রাম পঞ্চায়েতের নুনেবাড় আমবেড়িয়া এলাকায় একটি পানীয় জলের  টিউবওয়েল  দীর্ঘদিন খারাপ । এর জন্য সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। 

তাই এদিন এলাকাবাসীরা বিশেষত বিজেপি কর্মীরা কমলপুর পঞ্চায়েতের সামনে রাস্তা অবরোধ করেন। রীতিমতো তাঁরা বালতি ও ড্রাম হাতে এই অবরোধে সামিল হন। তারপর ঘটনাস্থলে চলে আসে শ্যামপুর থানার পুলিশ । পুলিশ ও কমলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আলি আজগরের আশ্বাসে অবরোধ ওঠে। 



এ সম্পর্কে কমলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আলি আজগর জানান, আমরা জল নিয়ে রাজনীতি করবো না ।  খুব শীঘ্রই পঞ্চায়েতে টাকা আসবে।



তারপর আমরা ওই কল সাড়িয়ে দেব। এই আশ্বাস পেয়ে অবরোধ ওঠে। শ্যামপুরের বিজেপি চার নম্বর মন্ডলের সভাপতি কৌশিক চক্রবর্তী জানান, প্রধানের আশ্বাসে অবরোধ তোলা হল। যদি পানীয় জলের টিউবওয়েল  না সাড়ানো হয় তাহলে আমরা পরবর্তী  সময়ে আরো  বৃহত্তর আন্দোলনে পথে নামবো

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...