আজ 22শে ফেব্রুয়ারী সোমবার, হাওড়া জেলার উলুবেড়িয়ার পূর্ব বিধানসভা কেন্দ্রের, 19 নম্বর ওয়াডে' আনন্দভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের মিড ডে মিলের ঘরের,ফিতে কেটে উদ্বোধন করলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি ।
উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক নিখিল মন্ডল, উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সমাজসেবী উত্তম ধাড়া, টিচার্স ইন চার্জ অজয় দাস প্রমুখ ।
উল্লেখ থাকে ঘরটি নির্মাণ করেতে তিন লাখ সাতাশি হাজার টাকা খরচ হয় ।সরকারি এই প্রতিষ্ঠানটি ছাত্র ছাত্রীদের পড়াশুনার জন্য ক্লাস এইট পর্যন্ত আছে ।আজ পরিচালনা কমিটির সভায় ক্লাস নাইন এবং টেন পয'ন্ত করার জন্য সরকারী কতৃপক্ষের কাছে আবেদন জানানো হবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।
উল্লেখ থাকে আমফান ঘূর্ণঝড়ের ক্ষতির জন্য চার লাখ নিরানব্বই হাজার টাকা পাওয়া গিয়েছে। সেই জন্য রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানানো হয়।


