আত্মরক্ষার কৌশল প্রদর্শিত হলো সাঁকরাইলে






নিজস্ব প্রতিবেদক,


ক্যারাটে প্রশিক্ষক ও শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শিত হলো সাঁকরাইলের চাঁপাতলায় অমর সংঘের খেলার মাঠে। ইউনিভার্সাল স্পোর্টস সোতোকান ক্যারাটে ডু ফেডারেশনের  হাওড়া শাখার উদ্যোগে। 



 ১০০জন ক্যারাটে শিক্ষার্থী ও ১৫জন প্রশিক্ষক কে নিয়ে ক্রীড়া নৈপুণ্য কৌশল প্রদর্শিত হলো। লাঠি খেলা,নানচাকু,আইস ব্রেকিং,টাইলস ব্রেকিং,অগ্নিকাণ্ড থেকে রক্ষা,সহ নানান আত্মরক্ষার কৌশল প্রদর্শিত হয়। 



 এই ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের নেতৃত্বে ছিলেন কিয়োশী শঙ্খ নাথ মুখার্জী,সেনসি নির্মল শীল,সুমন মান্না,রফিক আহমেদ,কার্তিক ঘোষ,শিবশঙ্কর ঘোষ,স্বপন সাঁতরা,সুচন্দা দাস,জয়শ্রী প্রামানিক,শ্রুতি জসোয়ারা,অনির্বাণ দাস,সিপাহি সুজিত গাঁয়েন,প্রনামী সাঁতরা,সহ আরো অনেকে, 



এক প্রশ্নের উত্তরে প্রশিক্ষক কিয়োশী শঙ্খ নাথ মুখার্জী বলেন ক্যারাটে শিক্ষার্থীদের খালি হাতে আত্মরক্ষার কৌশল এবং কর্মজীবনের সাফল্য ও রাজ্য,জাতীয়,আন্তর্জাতিক ও অলিম্পিক গেমসের লক্ষমাত্রা নিয়ে আমরা এগিয়ে যেতে চলেছি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...