দলত্যাগ করে বিজেপি তে যাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তৃনমূল কংগ্রেসে আগমন। গত দুদিন আগে উলুবেড়িয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড সহ, উলুবেড়িয়ার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ৫০ জন গত দুদিন আগে বিজেপি তে যোগদান করেন।
কিন্তু যোগদান টা টিকলো না,
২দিন পরে পূনরায় তারা তৃনমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন।
ফিরে আসা কর্মীদের হাতে দলীয় হতে তুলে দিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও বর্তমান পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা হাওড়া জেলা গ্রামীণ তৃনমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আব্বাস উদ্দিন খান।
এটি প্রশ্নের জবাবে দলবদলকারীরা বলেন যে তাদের ভুল বুঝিয়ে ও মিথ্যা প্রতিশ্রুতি ও প্রলোভন দিয়ে দলবদল করানো হয়েছিল।
পরে তারা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সমিল হওয়ার জন্য হাওড়া জেলা যুব তৃনমূলের সহ-সভাপতি আব্বাসউদ্দিন খানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যুক্ত হলেন এবং দিকে দিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সমিল হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন।


